চট্টগ্রামে সৎ মাকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দীর্ঘ ২৬ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে র্যাবের জালে ধরা পড়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি টিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হেয়াকো বাংলাপাড়া এলাকার মৃত আমিনুর রহমানের পুত্র বেলাল হোসেন (৫৫)। তাকে শনিবার সন্ধ্যায় নগরীর বায়জিদ এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-৭ এর একটি দল।
গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব-৭ এর একটি টিম নগরীর বায়েজিদ এলাকায় অভিযান পরিচালনা করে।
বেলাল শহরে দ্বিতীয় বিয়ে করে ছদ্মবেশে অবস্থান করছিলো।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ১৯৯৭ সালে পারিবারিক কলহের জের ধরে সৎ মা রহিমা বেগম (৪৫) কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে বেলাল হোসেন। ঘটনার পর সে পালিয়ে যায় । পরে নিহত রহিমা বেগমের স্বামী আমিনুর রহমান বাদী হয়ে বেলাল হোসেনকে একমাত্র আসামী করে তৎকালীন ফটিকছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। আইনি প্রক্রিয়া শেষে ২০২২ সালের ১৭ আগস্ট চট্টগ্রাম জজকোর্টের অতিরিক্ত দায়রা জজ আবদুল হান্নানের আদালত আসামী বেলাল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় দেন।
গ্রেফতার বেলাল হোসেনকে পরবর্তী আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করতে ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।