ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন গিলাতলার উদ্যোগে মহান বিজয় দিবস পালন

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৩-১২-১৭ ১৯:২৩:১২
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ মহান বিজয় দিবস উপলক্ষে ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন গিলাতলা ও ওব্যাট প্রি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে। এছাড়া  মহান বিজয় দিবসের তাৎপর্য সম্পর্কে বক্তব্য প্রদান করেছেন ওব্যাট টিউটোরিং সেন্টারের শিক্ষকবৃন্দ ও খুলনা ওব্যাট হেলপারস এর প্রজেক্ট ম্যানেজার এম হুমায়ূন কবির। উক্ত অনুষ্ঠানে কম্পিউটার ইন এপ্লিকেশন কোর্স সম্পন্নকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের শেষে মহান স্বাধীনতার সময়ে  মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে দোয়া করা হয়েছে। ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন গিলাতলার উক্ত অনুষ্ঠান পরিচালনায় দায়িত্বশীল ভ’মিকা  পালন করেন  আব্দুর রহিম মুজাহিদ, রনি হোসেন, রাসেল আহমেদ, সুজন হোসেন, লাভলী,রিমা প্রমুখ।