অদ্য ১৬ ডিসেম্বর,২০২৩ শনিবার বিজয় দিবস উপলক্ষে সকাল ১১টায় নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার উদ্যোগে রাজশাহী কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। দ্বিতীয় ধাপে বিকেল ৪ ঘটিকা হইতে রাত্রী ১০টা পর্যন্ত রাজশাহী মহানগরীর সি এন্ড বি মোড়স্থ সার্কিট হাউজ সংলগ্ন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি কতৃর্ক আয়োজিত তিন দিনের হলিডে মার্কেটের শেষ দিনে নিসচা রাজশাহী জেলা শাখার ষ্টলের মাধ্যমে প্রচার অভিযান ও সদস্য সংগ্রহ কর্মসূচী পালিত হয়। উক্ত কর্মসূচীতে সড়ক দূর্ঘটনারোধে জনসচেতনতামূলক ভিডিও প্রদর্শনীসহ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং নতুন সদস্য সংগ্রহ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন নিসচা, রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন,সহ—সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক সাবান আলী দিলীপ, সাংস্কৃতিক সম্পাদক এ্যাড. মুন্সী আবুল কালাম আজাদ, কার্যনিবাহী সদস্য— সাজদার আলী, জামিলা আফসারী আলম (প্রীতি), রাকিবুল ইসলাম রকি, কানিজ ফাতেমা, সদস্য— দেলোয়ারা সাঈদা, লাকী খন্দকার, উম্মে হামিদা শিখা, ডন, প্রিন্স প্রমুখ।