মো. তা ই ফু র র হ মা ন

  • প্রিয় স্বাধীনতা
  • ২০২৩-১২-১৬ ২০:৩৯:১৩
image

একদিন পরাধীন ছিলো এই দেশ
শত্রুরা দেশটাকে করে দেয় শেষ ।
পশ্চিমা দুশমনি চলে অবিরত
বাংলার জনগন নয় তবু নত ।

অন্যায় করে ওরা আমাদের সাথে
হত্যায় মেতে ওঠে দিন কিবা রাতে ।
অশান্তি বাংলার ছিলো ঘরে ঘরে
ওই পাক বাহিনীরা খুব ক্ষতি করে ।

বাংলার জনগন সব এক  হয়
পশ্চিমা নির্দেশ আর মানা নয় ।
বিজয়ের স্বাদ পেতে যুদ্ধতে নামে
স্বাধীনতা কেনা ভাই রক্তের দামে ।

নয় মাস যুদ্ধ যে হরদম চলে
পরাজয়ে পিছু হটে শত্রুর দলে ।
অবশেষে বাংলার এই জনগন
হাতে পায় কাঙ্ক্ষিত অমূল্য ধন ।