সোনাগাজীতে দুগ্ধবতী গবাদি পশুর পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

  • সোনাগাজী প্রতিনিধি
  • ২০২৩-১২-১৩ ১৭:১২:২৭
image
সোনাগাজী উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) আওতায় ভ্যালু চেইন: ডেইরি (গরু ও মহিষ) পশু খাদ্য, খাদ্য প্রদান ও দুগ্ধবতী গবাদি পশুর পুষ্টি বিষয়ক দিনব্যাপী খামারিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চরচান্দিয়া মহেশ্চর নাছির উদ্দিন অপুর বাড়ির দরজায় একটি কক্ষে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে ও প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর অর্থায়নে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার নেবু লাল দত্ত, প্রাণি সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. দীপ্ত সাহা, উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল এর মাঠকর্মী মো. শাজিউল। এসময় উপজেলা ডেইরি এসোসিয়েশন এর সভাপতি নাছির উদ্দিন অপু, বিশিষ্ট সমাজ সেবক জসিম উদ্দিন, ইউপি সদস্য আকবর হোসেন, খামারি জহির উদ্দিন, রায়হান, রিয়াদ হোসেন সহ চরচান্দিয়ার বিভিন্ন গরু ও মহিষ খামারি উপস্থিত ছিলেন।