গো লা প মা হ মু দ সৌ র ভ

  • রক্ত দিয়ে কেনা
  • ২০২৩-১২-১৩ ০৯:১৮:৩৮
image

রক্ত দিয়ে যে কেনা হলো
সুন্দর একটি দেশ,
মুক্তিযুদ্ধারা নাম দিয়েছে 
স্বাধীন বাংলাদেশ। 

মুক্ত আকাশে পতাকা উড়ে 
বিদ্যালয়ের মাঠে,
আজও শহীদের রক্ত ভাসে 
খেয়া পাড়ের ঘাটে। 

একাত্তরের কালো দিন গুলো
আজও চোখে ভাসে, 
ওই পাকবাহিনীর থাবা থেকে 
বিজয় ফিরে আসে।

ষোলো ডিসেম্বর এলেই মোরা
স্মরণ করি তাদের, 
কোনদিনই আর শোধ হবেনা
বিজয় অর্জন যাদের।