প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৩-১২-১১ ২১:১৮:৪৮
image

ফুলবাড়ীগেট  প্রতিনিধি ঃ প্রতিভা প্রি—ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষা—২০২৩ এর ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সোমবার সকাল সাড়ে ১০টায় ল্যাবরেটরি স্কুল মোড়স্থ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের (মিজান) সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস সাদেক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন সাংবাদিক মোঃ শফিক সরদার। অনুষ্ঠানে বক্তৃতা করেন বিদ্যালয়ের সিয়ির শিক্ষক বাবু রামচন্দ্র মন্ডল, সারমিন স্মৃতি, মোঃ মেহেদী হাসান, মোঃ মাহফুজুর রহমান, মোঃ আনিছুর রহমান, মোঃ ইমরান হোসেন, মোঃ হাবিবুর রহমান, মোঃ শফিকুল ইসলাম, এশা আক্তার, সামিহা খান, হাজেরা খাতুন সুমি, আফরিন যুথি, তাহমিনা খাতুন, আছমা আক্তার, কবীর হোসেন, তুষার হালদার, সুভাষ চন্দ্র মন্ডল, টুটুল দত্ত, ময়না খাতুন, ফারজানা আক্তারসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। 
বিদ্যলয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্তে অনুষ্ঠানটি তিনটি সেশনে বিভক্ত করে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রাক—প্রাথমিক থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত  তিনটি সেশনের মধ্যে প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠান সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিটি শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র—ছাত্রী, অভিভাবক, কর্মকর্তা, কর্মচারীসহ অন্যান্যরা উপস্থিত ছিল।
উল্লেখ্য বিদ্যালয়টি ২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অত্যন্ত সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃর্ক অনুমোদিত(রেজিঃ ০১/০৪—২৩/২০২৩) এই বিদ্যালয়টি থেকে উপজেলা ভিত্তিক উল্লেখ যোগ্য সংখক শিক্ষার্থী বৃত্তি পেয়ে থাকে।