জবিতে যোগ দিলেন উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক

  • নিউজ ডেস্ক:
  • ২০২১-০৬-০২ ০৪:৩১:১৮
image
আগামী ৪ বছরের জন্য নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) যোগদান করেছেন। বুধবার (২ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে নতুন উপাচার্য জবির দায়িত্বভার বুঝে নেন। এ সময় উপস্থিত ছিলেন জবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ, প্রক্টর ড. মোস্তফা কামালসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী। যোগদান করার পর জবির নতুন উপাচার্য বলেন, আমি জবিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। আমরা শিক্ষা ও গবেষণায় এগিয়ে যাবো। আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের কাজ চলছে, সেই কাজ যেন দ্রুত সম্পন্ন হয় এ ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করবো। শিক্ষার্থীদের কল্যাণ হয়, এমন কাজ করে সবসময় তাদের পাশে থাকবো। জবির ৫ম উপাচার্য হিসেবে মঙ্গলবার (১ জুন) আগামী ৪ বছরের জন্য অধ্যাপক ড. ইমদাদুল হককে নিয়োগ দিয়েছে সরকার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জীববিজ্ঞান অনুষদের ডিন ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন।