শীতার্তদের জন্য আশা এর উদ্যোগে বরগুনার জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর

  • এম আর অভি,
  • ২০২৩-১২-১০ ২১:৪০:০৮
image

বরগুনা প্রতিনিধি: বে-সরকারি উন্নয়ন সংস্থা এনজিও আশা এর পক্ষ থেকে জেলার শীতার্ত মানুষের জন্য বরগুনার জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলামের নিকট ৪শত পিস শীত বস্ত্র (কম্বল ) হস্তান্তর করা হয়েছে।  (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ে বরগুনার জেলা প্রশাসকের নিকট আশা'র পক্ষ থেকে এ শীত বস্ত্র (কম্বল) তুলে দেন আশা'র জেলা ব্যবস্থাপক মোঃ ফিরোজুর রহমান,  এ সময় আরো উপস্থিত ছিলেন আশা'র বরগুনা অঞ্চলের সিনিয়র আর এম মোঃ হুমায়ুন কবির, সাপোর্ট ইঞ্জ: মোঃ এমরান হোসেন, বরগুনা সদর -১ শাখার সিনিয়র ম্যানেজার মোঃ শাহজাহান মিয়া, সদর-২ শাখার ম্যানেজার মোঃ তোফাজ্জেল হোসেন, সহকারী ম্যানেজার মোঃ বশির আহমেদ প্রমুখ।
আশা'র জেলা ব্যবস্থাপক মোঃ ফিরোজুর রহমান প্রতিবেদকে বলেন, প্রতি বছরের ন্যায় বে-সরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আশা এনজিওর পক্ষ থেকে জেলার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য বরগুনার জেলা প্রশাসকের নিকট ৪০০ পিস কম্বল হস্তান্তর করেছি।