না জ মু ল হ ক স র কা র

  • স্থানান্তরিত সব
  • ২০২৩-১২-০৮ ২২:১৮:৪৪
image

হারিয়ে যাবো একদিন সব মায়া ছেড়ে-
শুধু স্মৃতিটুকু রয়ে যাবে তোমার দুয়ারে ;
হয়তো বা সময়ের ঘূর্ণিপাকে স্মৃতিটুকুও তলিয়ে যাবে গভীর অতলে! 
মাঝে মাঝে শুধু কড়াঘাত করতে পারে- থাকবে তুমি যখন নির্জন নিরালায় ;
ক্ষণিকের জন্য পুরোনো সব স্মৃতি দোলা দেবে তোমার হৃদয় সীমানায় ।

সবকিছু ভুলিয়ে মনের মনিকোঠায় নতুন স্বপ্ন আবার উঁকি দেবে নতুন করে !
ফেলে আসা শৈশব, কৈশোর, যৌবন নতুন করে নাড়া দেবে-
নতুন উদ্যমে জাগ্রত করার চেষ্টা করবে তোমায় ;
কিন্তু সময়............!
শত ইচ্ছা থাকা সত্ত্বেও- তোমার ইচ্ছা গুলোকে মাটি চাপা দিয়ে দিবে সময়! 
প্রস্তুত হতে বলবে তোমায়- যেতে নির্দিষ্ট ঠিকানায় ;
যেখানে থাকবে একাকী- একলা অন্ধকার ঘরে। 

সেদিন থাকবে না তোমার পাশে কেউ- তোমার সঙ্গের সঙ্গীও হবে না কোন জন!
নাম ধরে ডাকবে না তোমায় কোন আপনজন ;
মহুর্তেই নতুন নামে হবে তুমি পরিচিত! 
হবে তুমি শবদেহ,  নিথর দেহ, লাশ...............!

যারা ছিল তোমার অতি আপনজন- অতি প্রিয়জন ;
তোমায় না দেখলে বা তোমার মুখের কথা না শুনলে ভালো লাগতো না-
তোমার বুকে মাথা না রাখলে হতো না যার ঘুম;
তারা সবাই ব্যস্ত হয়ে পরবে- কত তাড়াতাড়ি মৃত্তিকার নিচে ঢেকে দিতে পারবে তোমায়!
কোন মূল্যই থাকবে না তোমার- এই নশ্বর দুনিয়ায়।
 
বড় আশ্চর্য লাগে- মনে নানা প্রশ্ন জাগে ;
কোথায় থাকে তখন সেই প্রেম? 
কোথায় থাকে সেই গভীর ভালোলাগা-ভালোবাসা? 
কোথায় থাকে এত স্নেহ, এত মায়া-মমতা? 
তাহলে কি সময়ের সাথে সাথে সবকিছুই হয় স্থানান্তরিত..............??