সুন্দর, সুষ্ঠ, শান্তিপূর্ণ, অবাধ নির্বাচন করতে কাজ করছে নির্বাচন কমিশন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১২-০৮ ০০:১৪:৫০
image

নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, সুন্দর, সুষ্ঠ, শান্তিপূর্ণ, অবাধ নির্বাচন করতে কাজ করছে নির্বাচন কমিশন। 
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভায় তিনি একথা বলেন।
সভায় তিনি আরো বলেন, সেনাবাহিনী মোতায়েনের ক্ষেত্রে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি। অতীতের জাতীয় নির্বাচন গুলোতে সেনাবাহিনী ছিলো। তবে যার হাতে অস্ত্র থাকে তার হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয় না বলেও জানান নির্বাচন কমিশনার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ূর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক শামীম আরা রিনি, বিজিবি, র‌্যাব, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আরো অনেকে।