মা সু দু র র হ মা ন মা সু দ

  • শুদ্ধাচার
  • ২০২৩-১২-০৭ ১৯:৫৫:০০
image

এসো শুদ্ধাচার করি
রক্তাক্ত পথ পাড়ি দিতে দিতে
মানুষ বড় ক্লান্ত-
 ধ্বংস স্তূপের নিচে আত্মচিৎকার আহাজারি!
কফিন বন্দি মানবতা
বন্ধ দুয়ার ভেঙ্গে, খুলি
মানুষ ও মুখোশের আদল
 বিবেকের কুঠারা ঘাত
আগ্রাসীর থাবায়
ধ্বংস আর ধ্বংস! 
না শিশু -না বৃদ্ধ -না নিরপরাধ :
ধ্বংস কিছু মানেনা
সীমান্ত -কাটাতার শুধু মানুষের জন্য
পাখিরা কোনো সীমান্ত জানেনা।

হে ফিলিস্থিন  -
রক্তাক্ত ধ্বংস স্তূপ!
তোমারও একদিন
বিজয়ী হবে....

আমার মাতৃভূমি -
রক্তাক্ত ধ্বংস স্তূপ থেকে 
বেঁচে ওঠে প্রবল শক্তিতে!
অনন্ত অবিরাম তৃষিত মায়াময় 
স্বাধীনতার সূধায়।