নগর যুবলীগের প্রতিবাদ

  • দপ্তর সেল
  • ২০২৩-১২-০৭ ১১:১৭:০৯
image

দিনে দুপুরে ২৬নং ওয়ার্ড যুবলীগের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরন ও গাড়ি ভাংচুরের প্রতিবাদ জানিয়েছে খুলনা মহানগর যুবলীগ। প্রতিবাদ বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, বুধবার দুপুরে চোরের ন্যায় বিএনপি ও জামায়াতের জঙ্গি মিছিল থেকে ককটেল বিস্ফোরন, খুলনা বিশ^বিদ্যালয়ের বাস, ইজিবাইক ও প্রাইভেটকার ভাংচুর করা হয়েছে। দিনের আলোয় প্রকাশ্য এই সন্ত্রাসী কর্মকান্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নেতৃবৃন্দ। একই সাথে সাধারণ জনগনকে সাথে নিয়ে এই জঙ্গিবাদ ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ। তারা বলেন, প্রত্যেক নেতা কর্মীকে যার যার অবস্থান থেকে সাধারন জনগনকে সাথে গণ প্রতিরোধ গড়ে তুলতে হবে অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতার বিরুদ্ধে। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সজুন।