বরগুনা-১আসনে বাছাইতে ৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

  • এম আর অভি,
  • ২০২৩-১২-০৩ ২০:২৫:২২
image

বরগুনা প্রতিনিধিঃ   বরগুনা-১ আসনে এনপিপি'র  প্রার্থী মাহবুবুর রহমান (অভি)সহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও বরগুনার জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম।
নির্বাচন তফসিল ঘোষণার পর নিয়ম অনুযায়ী রোববার  ( ৩ ডিসেম্বর)  বেলা ১১ টায় বরগুনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র বাছাই করা হয়।  (বরগুনা সদর-আমতলী- তালতলী) নিয়ে ঘটিত বরগুনা -১ আসনে এনপিপি'র মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান (অভি )  জাহাঙ্গীর কবির (জাকের পার্টি ) মাসুদ কামাল ( বিএনএম), ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (আওয়ামী লীগ) , গোলাম সরোয়ার টুকু ( সতন্ত্র) ) , খলিলুর রহমান (জাতীয় পার্টি),  ইউনুস সোহাগ (তৃণমূল বিএনপি)  , শাহা মোঃ আবুল কালাম (বাংলাদেশ তরিকত ফেডারেশন) গোলাম সারোয়ার ফোরকান (স্বতন্ত্র) প্রার্থীর  মনোনয়নপত্র বাছাই করে বৈধ ঘোষণা করা হয়। অপরদিকে  সতন্ত্র  প্রার্থী  মোঃ খলিলুর রহমান  ও মোহাম্মদ নুরুল ইসলামের প্রার্থীতা বাছাইতে বাতিল করা হয়। উল্লেখ্য দ্বাদশ সংসদ নির্বাচনে বরগুনা -১আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে দলীয় ৭ ও স্বতন্ত্র ৪ মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।