চৌগাছায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

  • আবু জাফর বিশ্বাস
  • ২০২৩-১২-০৩ ২০:২২:৪৮
image

চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) বিকেলে শরের কাজী মার্কেটে ব্যাংক ভবনের সামনে ফিতা কেটে এটিএম বুথের উদ্বোধন করেন সোনালী ব্যাংক যশোরের জেনারেল ম্যানেজার ইকবাল কবির। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক চৌগাছা শাখার ব্যবস্থাপক ফারুকুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সোনালী ব্যাংক যশোরের জেনারেল ম্যানেজার ইকবাল কবির।বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌগাছা সরকারি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, ব্যাংকের যশোর শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার আমিনুর রহমান, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল লতিফ, সরকারি কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম কবির, অধ্যাপক কামরুজ্জামান, চৌগাছা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, অর্থ স¤পাদক আসাদুজ্জামান মুক্ত, চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ, চৌগাছা ছারা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফাসহ গ্রাহক, ব্যবসায়ী, সাংবাদিক ও সুধিবৃন্দ। সোনালী ব্যাংক চৌগাছা শাখার ব্যবস্থাপক ফারুকুজ্জামান বলেন, আজ থেকে ২৪ ঘন্টায় (রাত-দিন) সব সময় সোনালী ব্যাংকের এটিএম বুথ থেকে গ্রাহকরা টাকা তুলতে পারবেন।