দুর্গাপুর উপজেলায় ৩২তম আর্ন্তজাতিক প্রতিবন্ধি দিবস উদযাপন

  • এম. এন আলম
  • ২০২৩-১২-০৩ ১৫:৫২:৫৬
image
নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় বেসরকারী সেচ্ছাসেবী সংগঠন রুসা-বাংলাদেশ ও কারিতাস বাংলাদেশ এবং দুর্গাপুর উপজেলা সমাজসেবা’র উদ্যোগে আর্ন্তজাতিক প্রতিবন্ধি দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় । সকাল 10 ঘটিকায় র‌্যালিতে অংশ গ্রহণ করেন দুর্গাপুর অটিজম প্রতিবন্ধি বিদ্যালয়’র শিক্ষার্থী-শিক্ষক, কারিতাস বাংলাদেশ এর সংগঠনের মাঠ পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন এবং উপজেলা সহকারী কমিশনার (ভুমি), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার, রুসা-বাংলাদেশ এর নির্বাহী পরিচালক জনাব মোঃ নুরুল আলম প্রমুক । তারপর উপজেলা পরিষদ হলকক্ষে আলোচনা সভা, কারিতাস বাংলাদেশ এর পক্ষ থেকে শিক্ষা উপকরন এবং রুসা বাংলাদেশ এর সৌজন্যে উপবৃত্তি চেক বিতরণ করা হয় । আলোচনা অনুষ্ঠানের সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আরিফুল ইসলাম প্রিন্স । অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জনাব পারভীন আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি), সুসং ডিগ্রী কলেজের অধ্যাপক ড. মোঃ আব্দুর রাশিদ, উপজেলা সমাজসেবা অফিসার, দুর্গাপুর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক জনাব, মোঃ জামাল উদ্দিন তালুকদার, কারিতাস বাংলাদেশ এর ফিল্ড ফিসার জনাব ছবি ম্রং, ও স্যারন তাজু, রুসা বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ নুরুল আলম । বক্তারা সকলেই প্রতিবন্ধিদের প্রতি বন্ধুসুলভ আচরণ ও ভালবাসার দুষ্টিভঙ্গিতে সহযোগী হিসাবে তাদের পাশে থাকার গুরুত্ব আরোপের তাগিদ দেন ।। সর্বশেষে প্রতিবন্ধি শিক্ষার্থ ীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় । ভাই, আপনার পত্রিকায় আমার নিউজটা দিবেন ।