সাত দশমিক পাঁচ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত ফিলিপিন্সে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১২-০৩ ০৮:৪৭:১৯
image

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ফিলিপিন্সে সাত দশমিক পাঁচ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।দেশটির মিন্দানাও অঞ্চলে এ কম্পন অনুভূত হয়েছে। যার কারণে জাপান ও ফিলিপিন্সে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার -ইউএমএসসি বলেছে, ভূমিকম্পটির গভীরতা ৬৩ কিলোমিটার। যদিও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, ভূমিকম্পের কারণে সুনামি সৃষ্টি হতে পারে বলে আশংকা করছে যুক্তরাষ্ট্রের ভূতাত্তি¡ক জরিপ ইউএসজিএস। সতর্কতা হিসেবে, জাপানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয়  কর্তৃপক্ষ।
এমনিতেই ফিলিপিন্স অত্যন্ত ভূকম্পপ্রবণ এলাকায় অবস্থিত। গত মাসেই রিখটার স্কেলে ৬ দশমিক ৭ মাত্রার কম্পনে দক্ষিণ ফিলিপিন্সে আট জনের প্রাণহানী হয়েছে। আহত হয়েছে অন্তত ১৩ জন। ক্ষতিগ্রস্থ হয়েছে অর্ধশতাধিক বাড়ি।