আজ শনিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে রাজধানী ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। আগামী (১০ই ডিসেম্বর) বিকেল ৩টায় মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা হামলায় হতাহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া দলের দলের সিনিয়র নেতারাও উপস্থিত থাকবেন। সমাবেশ সফল করতে এরই মধ্যে মহানগর আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতাদের মৌখিকভাবে নির্দেশনা দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো বলা হয়েছে।