রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেট মোড়ে রাস্তা দখল করে রিকশা, সিএনজি, মোটরসাইকেলের বিশৃঙ্খল পার্কিং ও ভাসমান দোকানিদের বেচাকেনা চলছে সড়কের দুই-তৃতীয়াংশ জুড়ে। যে কারণে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা, নিত্যসঙ্গী হচ্ছে যানজট। একদিকে রাস্তা দখল, অন্যদিকে লোকাল বাসগুলো যাত্রী তোলার জন্য এমনভাবে দাঁড়িয়ে থাকে যে পেছনের একটি গাড়িও সামনে যেতে পারে না।
ওয়্যারলেস গেট মোড়ে সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকমা যত্রতত্র দাঁড়িয়ে থাকে।
গাড়ি নিয়ে রাস্তায় চলাফেরা করা কঠিন হয়ে পড়ছে। রাস্তা পারাপারের জায়গা তারা দখল করে নিয়েছে। ফুটপাত ও রাস্তার একটি অংশ দখল করে রাখে হকার। এ হকারদের এখনই উচ্ছেদ না করলে ভবিষ্যতে আরো বড় সমস্যা সৃষ্টি হবে।
রাস্তার দুই পাশ সরু করে ফেলেছে হকাররা এবং ব্যাটারিচালিত রিকশা। দ্রুত এসব সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।