নিসচা ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খানজাহান আলী থানা শাখার ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ছাগল বিতরন

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৩-১২-০২ ২৩:২১:০২
image

ফুলবাড়ীগেট  প্রতিনিধি ঃ আইন মেনে সড়কে চলি , নিরাপদে ঘরে ফিরি , নিরাপদ সড়ক চাই এর ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের সহায়তা কেন্দ্রীয় কার্যালয়ের অংশ হিসাবে খানজাহান আলী থানা নিরাপদ সড়ক চাই এর উদ্যোগে  গতকাল বিকাল ৫ টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে হতদরিদ্র ২ সদস্যদের মধ্যে ছাগল বিতরন করা হয়। নিরাপদ সড়ক চাই থানা কমিটির সাধারন সম্পাদক লুৎফর রহমান লিটনরে সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি ও সংগঠনের উপদেষ্টা শেখ বদরউদ্দীন। বক্তৃতা করেন আব্দুস সামাদ, মাসুম বিল্লাহ, শেখ ইমদাদ হোসেন , শেখ আসাদ, মোঃ বাচ্চু শেখ, মোঃ মোস্তাক শেখ, মেহেদী , হাফিজ সর্দার, মোঃ রাশেদ, আব্দুল আজিজ প্রমুখ।