মোঃ আ শ রা ফু জ্জা মা ন খা ন

  • সুন্দরম
  • ২০২৩-১২-০২ ১০:৪৪:২৫
image

আমি পুলকিত হই তোমার সৌন্দর্যে
উপলব্দি করি তোমাকে মুগ্ধ নয়নে ।
বয়ে যাওয়া সময়ের প্রতিটি মুহূর্ত যেনো
আমাকে নিক্ষেপ করে বেদনার সরোবরে,
পাছে তুমি অন্তর্হিত হও
কোন সুদুরে– এই ভয়ে ।

আমি কেমন করে বুঝাবো
আমার চেতনার মাঝে
তোমার নীরব উপস্থিতি;
তোমার অহংকারের গন্ডি সেতো
সৌন্দর্যবোধকে ছাড়িয়ে যেতে পারেনা ।
সমুদ্রের গভীরতা, আকাশের নির্মলতা যেনো
তোমার মায়াময় চাহনীতে মূর্ত হয়ে ফোটে ।

সুন্দরের পুজারী বলে আমাকে
দোষ দেবে ? তুমি তা পারো না
লর্ড বায়রন, শেলী, কীটসকে
তুমি ভালো করেই জানো
ওদের কন্ঠে কেবলই ছিল
সুন্দরের জয়জয়কার ধ্বনি ।
এমনই পথ বেয়ে সব ভুলে
যদি আমৃত্যু সুন্দরের মাঝে
বিসর্জন দেই আমার আমিত্বকে
তাহলে আমাকে কি ভাববে তুমি??