সুস্মিতা সুলতানার কাটিরহাট মহিলা কলেজে উপাধ্যক্ষ পদে যোগদান

  • হাসান মেহেদী:
  • ২০২৩-১১-৩০ ২৩:২৪:৫৩
image

শেখ সুস্মিতা সুলতানা কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ পদে যোগদান করেছেন। আজ বৃহস্পতিবার তিনি এ পদে যোগদান করেন। এর আগে তিনি সীতাকুণ্ড  লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। 
উল্লেখ্য, শেখ সুস্মিতা সুলতানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একুশতম ব্যাচের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ১৯৯৪ সালে লতিফা সিদ্দিকী ডিগ্রি  কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। 
এদিকে, অধ্যাপক শেখ সুস্মিতা সুলতানার যোগদান উপলক্ষ্যে অধ্যক্ষ কল্যাণ নাথের সভাপতিত্বে কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজে এক বরণ অনুষ্ঠানের  আয়োজন করা হয়। শিক্ষক পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  কলেজ পরিচালনা পর্ষদের সদস্য শাহনেওয়াজ হোসেন চৌধুরী,  সাবেক উপাধ্যক্ষ সৈয়দুল আলম, নবনিযুক্ত উপাধ্যক্ষ সুস্মিতা  সুলতানা প্রমুখ। 
 কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ পরিবারের পক্ষ থেকে অধ্যক্ষ কল্যাণ নাথ,  কলেজ পরিচালনা পর্ষদের পক্ষ থেকে শাহনেওয়াজ হোসেন চৌধুরী এবং শিক্ষক পরিষদের পক্ষ থেকে সম্পাদক অধ্যাপক সুললিত কান্তি দে  নবাগত উপাধ্যক্ষ শেখ সুস্মিতা সুলতানাকে ফুলেল শুভেচ্ছা  জানান।  পরে কলেজ লিডার, ডেপুটি লিডার, চারটি হাউজের লিডাররাসহ শিক্ষার্থীদের পক্ষ থেকে শেখ সুস্মিতা সুলতানাকে শুভেচ্ছা জানানো হয়।