কুয়েটে বিশ্ব নগর পরিকল্পনা দিবস ২০২৩ উদযাপিত

  • মনোজ কুমার মজুমদার
  • ২০২৩-১১-২৮ ২৩:৩৬:০৯
image

২৮ নভেম্বর, ২০২৩ঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগ (ইউআরপি)  ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) খুলনা চ্যাপ্টারের যৌথ আয়োজনে ব্র্যাক ইউডিপি এর সহযোগিতায় বিশ^ নগর পরিকল্পনা দিবস ২০২৩ উদ্্যাপিত হয়েছে। “লার্ন গ্লোবলি, এ্যাপ্লাই লোকালি” প্রতিবাদ্যে দিবসটি উদ্্যাপন উপলক্ষ্যে ২৮ নভেম্বর মঙ্গলবার র‌্যালি, পরিকল্পনা বিষয়ক প্রদর্শণী এবং আলোচনা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় বিশ^বিদ্যালয়ের ইউআরপি বিভাগের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অডিটরিয়ামের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ্্, কেডিএ’প্লানিং অফিসার তানভির আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম,ওজোপাডিকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহিনা আক্তার, খুলনা সিটি কর্পোরেশন প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার ও ব্র্যাক এর সিটি অফিসার গাজী গোলাম মোহাম্মদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউআরপি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মনজুর মোর্শেদ এবং সভাপতিত্ব করেন ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান তুষার কান্তি রায়।