কুয়েট অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

  • মনোজ কুমার মজুমদার
  • ২০২৩-১১-২৮ ২৩:৩৩:১৩
image

২৮ নভেম্বর, ২০২৩ঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (কুয়েট) অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বিশ^বিদ্যালয়ের গেস্ট হাউজ সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো—ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও রেজিস্ট্রার আনিছুর রহমান ভূঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী হুসাইন মোহাম্মদ এরশাদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান।