আফীফা একাডেমীর কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৩-১১-২৮ ১৩:১১:১৭
image
নোয়াখালীর কবিরহাট উপজেলার ওটারহাট আফীফা একাডেমীর কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরষ্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ সময় আফীফা একাডেমী প্রাঙ্গণে একাডেমীর প্রতিষ্ঠাতা মো: আবু নাছেরের সভাপতিত্বে ও শিক্ষক জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা সুলতানা। উপস্থিত ছিলেন রুপালি ব্যাংক লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম,অত্র প্রতিষ্ঠানের সভাপতি এ এস এম ফখরুল ইসলাম সালেহ,বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান দিদারুল ইসলাম,হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতির নুরুল আফছার পলাশ প্রমূখ।