২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামীকাল

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-২৫ ১৫:০৩:০৩
image

আগামীকাল রোববার (২৬শে নভেম্বর) ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। কাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তর করা হবে। এরপর সারা দেশের শিক্ষার্থীরা একযোগে পরীক্ষার ফলাফল পাবেন।
গত মঙ্গলবার (২১শে নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। একই সঙ্গে ২৬শে নভেম্বর ফল প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হয়।
কাল দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি আনুষ্ঠানিকভাবে ফলাফলের বিস্তারিত জানাবেন।
পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য প্রতিবারই সম্ভাব্য সময় হিসেবে তিন দিনের একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায় শিক্ষা বোর্ডগুলো। এরপর শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে আলাপ করে ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত করে সেটি বোর্ডগুলোকে জানিয়ে দেয়।