পাঁজর খুলে দাঁড়াও হে প্রেমিক
আমি বুকে মাথা রেখে, নিশ্বাস নেবো
হাতের আঙ্গুলে আঙুল রেখে
কিছুটা দুঃখ, উড়িয়ে দেবো
প্রবল তৃষ্ণা নিয়ে এসে দাঁড়িয়েছি দেখো
দু'খানা ঠোঁট বাড়িয়ে ধরো
সাত জনমের তৃষ্ণা মেটাই
কিছুটা সুখ কিনি প্রগাঢ়
মরে পড়ে আছি যেন কয়েক'শো বছর
কিছুটা প্রাণ দাও আমায়
আমি বাঁচতে চাই,
আঁকড়ে ধরে তোমায়..