দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫.১৬ বিলিয়ন ডলার- বাংলাদেশ ব্যাংক

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-২৩ ২৩:৪১:৩৪
image

বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫.১৬ বিলিয়ন  ডলার বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুকপাত্র মেজবাউল হক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।  
এসময় তিনি বলেন সরকারে নেয়া নানা পদক্ষেপের কারণে দেশের অথর্নীতি ইতিবাচক ধারায় ফিরছে।  এসময় তিনি আরও জানান ডলারের চাহিদায় ও সরবরাহে একটা পরিবর্তন এসেছে। গতবছর চাহিদা বেশি ছিল। নানা উদ্যোগে চাহিদা কমেছে সরবরাহ বেড়েছে। 
তাই বাফেদা ও এবিবির সিদ্ধান্তে ডলারের দর ৫০ পয়সা কমেছে। এটি ইতিবাচক।
এসময় তিনি ডিসেম্বরে মুল্যস্ফীতি ৮ শতাংশ নেমে আসবে বলে আশা প্রকাশ করেন।