বিশ্বকাপ জেতানো আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-২৩ ০৯:৫৪:৪৩
image

ব্রাজিলর বিরুদ্ধে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে দুর্দান্ত এক জয় পেয়েছে আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়েছে ১-০ ব্যবধানে। ব্রাজিলকে হারানোর পর লিওনেল মেসিদের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন বিশ্বকাপ জেতানো এই কোচ লিওনেল স্কালোনি ।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে স্কালোনি বলেছেন,'একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই যে, এই যাত্রা থামতে যাচ্ছে। আমি চিন্তা ভাবনা শুরু করেছি। 
তিনি আরও বলেন, আর্জেন্টিনা জাতীয় দলে আরো প্রাণশক্তি ওয়ালা কোচ দরকার । 
কাতার বিশ্বকাপে সাফল্যের পর ২০২৬ সাল পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে চুক্তি নবায়ন করেন স্কালোনি। তবে ভেতরের খবর, খুব দ্রুতই পদত্যাগ করতে পারেন ৪৫ বছর বয়সী এই কোচ। 
আর্জেন্টাইন ফুটবলের ভেতরকার খবর জানানো গাস্তন এদুল জানিয়েছেন, এখনো আর্জেন্টিনার কোচ আছেন স্কালোনি। সে পদত্যাগ করেননি। তবে অভ্যন্তরীণ একটি বিষয়ে কোচদের মধ্যে ক্ষোভ আছে। কোনো একটা বিষয় নিয়ে মনমালিন্য হয়েছে ।  খেলোয়াড়রাও জানেন কোনো একটি বিষয়ে রাগ পুষে রেখেছেন স্কালোনি।  
টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে,  ব্রাজিল ম্যাচ শেষে কোচিং স্টাফদের সবাইকে এক করে শেষবারের মতো ছবি তুলেছেন স্কালোনি।