ঢাবি উপাচার্যকে ফ্রেপড এর শুভেচ্ছা ও অভিনন্দন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-২২ ২২:৪২:২০
image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. এ.এস.এম মাকসুদ কামাল গত ০৪ নভেম্বর ২০২৩ তারিখে যোগদান করায় ২১ নভেম্বর ২০২৩ তারিখে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন, শিক্ষা প্রকল্পন ও উন্নয়ন গবেষণা ফাউন্ডেশন (ফ্রেপড) এর প্রেসিডেন্ট রাষ্ট্রদূত মস্্য়ূদ মান্নান এন ডি সি, গবেষণা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন এবং ফ্রেপড এর পরিচালক মোঃ নজরুল ইসলাম খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য পদাধিকার বলে ফ্রেপড এর ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান। ফ্রেপড এর সকল সদস্য উপাচার্য মহোদয়ের সকল কাজে সফলতা, সুস্বাস্থ্য এবং দীঘ র্জীবন কামনা করছে।