আ জি ম উ ল্যা হ হা নি ফ

  • কবিতা হোক মানুষের জন্য
  • ২০২৩-১১-২২ ২২:২৯:০৪
image

কবিতা,  সে তো এমনে এমনে হয় না
গভীর সাধনার ফসল হয়ে এটি নাযিল হয়!
লেখালেখির অতলে বসবাসের সূত্র ধরে
গভীর রজনী কিংবা গভীর চিন্তার জলে হাবুডুবু খেলে
অন্য জীবনের সাথে মিশে একাকার হলে
মনের মত রচিত হয় তখনি— ‘একটি কবিতা’।
যার সারমর্ম কিংবা সারাংশ শুনে করতালি পড়ে 
পুরো হল রুম কিংবা মাঠ জুড়ে—
পত্রিকার কাটিং ছড়িয়ে পড়ে পাড়া মহল্লায় 
দেয়ালে দেয়ালে কিংবা আলোচনার কেন্দ্রবিন্দুতে রুপ নেয় 
গ্রাম্য সংসদ খ্যাত চায়ের দোকানে।
এমন কবিতা  লেখা হোক সাধারণ মানুষের জন্য...