টাঙ্গাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আব্দুস সাত্তার,
  • ২০২৩-১১-১৯ ২৩:১৪:০৬
image

প্রতিনিধি,টাঙ্গাইল:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কালিয়া গ্রামে রোববার(১৯ নভেম্বর) সকালে পুকুরের পানিতে ডুবে আমির খান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আমির খান ওই গ্রামের আকাশ খানের ছেলে।
জানাগেছে,রোববার সকালে আমির খান বাড়ির ভেতরে খেলা করছিল। এ সময় সবার অজান্তে বাড়ির সামনে তাদের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে পুকুরের পানিতে আমিরকে ভেসে থাকতে দেখে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নিকটবর্তী কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।