এতোটুকু পড়ে কি মনে
ফেলে গেছো যা কিছু পিছনে
ভেবো না পিছনের সবকিছু পর
খড়ের ছাউনি, মাটির ঘর
ভাঙা জানালায় ভোরের আলো
এই ভালোলাগাও জেনো ভালো!
থাক না সামনে অনেক কলরব
দু হাত না বাড়িয়েই পাওয়া যতো সব
না হলে শান্তি নেই, শান্তি পিছনে হাসে
তুমি খুনি হও, আর প্রেমিক হও
বিচ্ছেদের তাতে কি যায় আসে!