নীলাদ্রি কেনো জানি খুব কান্না পাচ্ছে!
শূন্যতা নাকি নির্ভরতার জন্য জানি না।
শুধু বুঝতে পারছি বুকের ভিতর
কোন এক লুকানো জায়গা থেকে
একদল অভিমান কান্না হয়ে দু’চোখ থেকে বেরুতে চাইছে।
তুই কাছে নেই বলে শূন্যতা এখন
ইচ্ছে মত দেখাচ্ছে তার নিষ্ঠুর খেলা।
তোর পাঁচটি আঙ্গুলের সহ যাত্রী আমার পাঁচটি আঙ্গুল,
তোর বুকের পাঁজরে লেগে থাকা ঘামের গন্ধ
এখন আমার ঘ্রাণশক্তির একমাত্র গন্তব্য।
তোর দু'টো ঠোঁটের উদ্ভুত উষ্ণতার পরশে
আমি হারিয়ে যাই নি:সীম অন্ধকারে।
যেই লবনাক্ত স্বাদ আজও বয়ে বেড়াচ্ছি।।