ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম

  • ওসমান গনি মজুমদার
  • ২০২৩-১১-১৫ ২১:২৮:০৪
image

প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম ইসি ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিলকে স্বাগত জানিয়েছে। দলটির সভাপতি চাকসুর ভিপি মো. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক চাকসুর জিএস আজিম উদ্দিন আহমেদ গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে ঘোষিত তফসিলকে স্বাগত জানান। তারা বলেন, রাজনৈতিক অচলাবস্থা নিরসন ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে নির্বচনের কোন বিকল্প নেই।  তফসিল ঘোষণার মাধ্যমে সৃষ্ট অচলাবন্থা কেটে যাবে বলে তারা মনে করে করেন। নেতৃবৃন্দ বলেন, প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম নির্বাচনে অংশ নেবে। অপরাপর দলগুলোও নির্বাচনে অংশ নেবে। বিএনপিকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিহার করে নির্বাচনে অংশ নেয়ার জন্য আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন বর্জনের বিএনপির সিদ্ধান্ত হবে আত্মঘাতী। 
এখানে উল্লেখ্য, আজ বুধবার সন্ধ্যা ৭ টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জতির উদ্দেশে দেওয়া ভষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সফসিল ঘোষণা করেন। 
আগামী ৭ জানুয়ারী  দ্বাদশ জাতীয় সংসদ  নির্বাচনের ভোট গ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাচাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।