অবরোধের সমর্থনে খানজাহান আলী থানা যুবদল ও ছাত্রদলের মিছিল

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৩-১১-১৫ ১৭:৩১:০৪
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ অবরোধের সমর্থনে গতকাল বিকাল সাড়ে ৩  টায় খানজাহান আলী থানা যুবদলের উদ্যোগে বি এন পি ঘোষিত এক দফা দাবি আদায়ের কর্মসূচি অনুযায়ি  ৫ম দফার অবরোধ কর্মসূচি সফল করার লক্ষ্যে গতকাল বিকাল সাড়ে ৩ টায়  যুবদল নেতা মোঃ শহিদুল ইসলাম সোহেলের নেতৃত্বে ফুলবাড়ীগেট এলাকায় বিক্ষোভ মিছিল  অনুষ্ঠিত  হয়। এ সময়  উপস্থিত ছিলেন মোঃ আল—আমিন হাওলাদার ,জুয়েল হাওলাদার, হাসান বেগ , হেলাল হাওলাদার, মুক্তার শেখ ,মোঃশহীদ,মোহাম্মদ নয়ন প্রমুখ। 
এদিকে নিরপেক্ষ সরকারে অধিনে নির্বাচনের দাবিতে বিএনপির ৫ম দফার অবরোধ কর্মসূচির ১ম দিনে গতকাল বেলা ২ টায়  খুলনা যশোর মহাসড়কে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে খানজাহান আলী থানা ছাত্রদল । থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ ও সদস্য সচিব হাবিবুর রহমানের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ,সিয়াম হোসেন,সাইফুল্লাহ তাজীম,আলমগীর হোসেন ইমন,মোহাম্মদ আলী হুসাইন,জিএম মঞ্জুরুল ইমাম,আবু সাদ্দাম,শেখ সিফাত ,রফিকুল ইসলাম,রাকিবুল ইসলাম,শেখ রাব্বি ,মোঃ সাগর,রাতুল,রাজু  এছাড়া উপস্থিত ছিলেন যুবনেতা  মোঃ জাহিদুল ইসলাম,  জুয়েল হাসান প্রমুখ।