চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু :

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৩-১১-১৫ ১৬:০৪:২৩
image

যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে ইসরাফিল হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার নারায়নপুর ইউনিয়নের ভগবানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।ইসরাফিল ভগবানপুর গ্রামের ইসাহক সরর্দারের ছেলে এবং নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
আজ বুধবার সকালে ইসরাফিলের বড় ভাই আশিকুর রহমান বলেন, মঙ্গলবার রাতে ইসরাফিল বাড়ির পাশে বন্ধুদের সাথে মাঠে র‌্যাকেট খেলছিল। পরে খেলা শেষে রাত ১১টার দিকে নেট ও বৈদ্যুতিক লাইট খুলতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় সে মারাত্মক আহত হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুরাইয়া কামাল কর্না বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।