তুমুল সংঘর্ষ চলছে মিয়ানমারে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-১৫ ০০:০৭:৩১
image

তুমুল সংঘর্ষ চলছে মিয়ানমারের সামরিক বাহিনীর সাথে দেশটির জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীদের। সোমবার মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর একাধিক চৌকিতে হামলা চালিয়েছে বিদ্রোহীরা। এমন পরিস্থিতিতে নিরাপত্তার আশায় কয়েক হাজার বাস্তুচ্যুত মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছে। 
মিয়ানমারের সীমান্তবর্তী চম্পাইয়ের জেলা প্রশাসক জানিয়েছে, প্রায় ৫ হাজার মানুষ ভারতের মিজোরামে প্রবেশ করেছে। এদিকে, সংঘাতের বিষয়ে মিয়ানমারের সামরিক সরকার এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি।
মিয়ানমারের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, ও দক্ষিণ-পূর্বাঞ্চলে সেনাবাহিনীর ঘাঁটিতে প্রায়ই হামলা চালাচ্ছে সামরিক শাসনবিরোধী বিভিন্ন দল ও সশস্ত্র গোষ্ঠী।সম্প্রতি ক্ষমতাসীন সামরিক প্রশাসনের সাথে সংঘাতে জড়িয়ে চীন সীমান্তবর্তী বেশ কিছু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা।