অবিলম্বে অবরুদ্ধ গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ কর

  • ওসমান গনি মজুমদার
  • ২০২৩-১১-১৪ ২৩:৩৪:১৩
image

গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করার দাবি জানিয়েছেন প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম-এর নেতারা। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে দলের নেতারা এই দাবি জানান।
বানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের সভাপতি  চাকসুর ভিপি মো. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক চাকসুর জিএস আজিম উদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক ওসমান গনি মজুমদার, নারী নেত্রী হাসিনাতুন জান্নাত, রাজীব চৌধুরী, নাসিমুন গনি মামুন প্রমুখ।
জননেতা মো. নাজিম উদ্দিন বলেন, ‘ আমেরিকার প্রত্যক্ষ মদদে ইসরাইল অবরুদ্ধ গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। তাদের হামলা থেকে হাসপাতালগুলোও রেহায় পাচ্ছে না। অথচ আমেরিকা দেশে দেশে মানবতা ও মানবাধিকারের ছবক দিচ্ছে। গাজা ইস্যুতে আমেরিকার চরিত্র আবারো উন্মেচিত হয়েছে। তারা আমাদের দেশে এসে রাজনৈতিক সংকট সমাধানের কথা বলছে। তাদের কথা কেউ বিশ^াস করছে না। এতো বড় জুলুম হচ্ছে মুসলমানদের ওপর বিএনপি কিছু বলছে না- এর রহস্য কি? তারা বিশ^মানবাধিকার লংঘনের হোতা আমেরিকার ওপর ভর করে ক্ষমতায় যেতে চায়।  ’  
সাধারণ সম্পাদক আজিম উদ্দিন আহমেদ বলেন,‘আপনারা আজকের পত্রিকাও দেখেছেন কি মানবিক বিপর্যয় সেখানে ঘটে চলেছে। হাসপাতালে নবজাতকদের পর্যন্ত বাঁচানো যাচ্ছে না। চতুর দিকে থেকে ঘেরাও করে ফিলিস্তিতিদের নারী শিশু নির্বিশেষে হত্যা করা হচ্ছে। এই ইস্যুতে বিশে^র বিভিন্ন দেশে দেশে গণতন্ত্রমনা মানুষরা প্রতিবাদ করছে। আমাদের দেশেও প্রতিবাদ হয়েছে, হচ্ছে। তবে বড় বড় দলগুলো ক্ষমতায় যাওয়ার মোহে এই ইস্যুতে কথা বলছে না, তারা কথা বলছে না আমেরিকা নাখোশ হবে এই আশঙ্কায়। এরা ক্ষমতায় গিয়ে কী মানবাধিকার রক্ষা করবে?’
সহ-সাধারণ সম্পাদক ওসমান গনি মজুমদার বলেন.‘ আমাদের অভ্যন্তরীণ সমস্যা আমরা নিজেরাই সমাধান করবো, বিদেশিদের ডেকে এনে পরিস্থিতি জটিল যারা করছে তারা একসময় জাতির কাছে অভিযুক্ত হবে।’