ত মা ব র্ম ণ

  • কীভাবে যাবো?
  • ২০২৩-১১-১৪ ২২:৫২:৩৩
image

কুয়াশা জল ধুতরাফুলে পড়ে রাতভোর 
কী এক মায়া লাগে তাকালে! 

যাযাবর অশান্ত অনন্ত 
ছোঁয়ার...একটুখানি ছুঁয়ে দেখার...

কে যেন ডাকে কেবল তারে
আকুল করতল বাড়িয়ে 

এসো জীবন এসো এসো এসো নিভৃত 

মহাকাল ধূমকেতু হয়ে দীঘল কিরণ ছড়ায়
আনন্দ এ দেখা অদেখার যত 
উর্ধ্ববাহু এ-ইখানে গভীর যে জারিত বসন্ত

যাবো বলে ছুটে যাই

যেতে চাই যেতে চাই

শুধু পদ্ম শেকড়ে ভাসিয়ে ভালোবাসা 
ফিরিয়ে দেয় আমাকে 
 
গভীর আরো গভীর...

যেতে চেয়ে ফিরে আসি বারম্বার এই আনন্দমোহনে

সব ফেলে চলে যাওয়া কি এতই সহজ?