নির্বাচন বানচাল করে দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে একটি গোষ্ঠী-প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-১৪ ১০:৪১:৩৯
image

নির্বাচন বানচাল করে দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে একটি গোষ্ঠী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই গোষ্ঠীর বিরুদ্ধে দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি। 
গণভবন থেকে দেশজুড়ে ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
অনুষ্ঠানে ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের আওতায় দেশব্যাপী ১০ হাজার ৪১টি অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
এসব প্রকল্পের মধ্যে রয়েছে ৩৪৫ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ৬টি বহুতল ভবন, প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বহুল প্রত্যাশিত কুষ্টিয়া মেডিকেল কলেজ।
এরইমধ্যে মেডিকেল কলেজের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, হাসপাতালের আউট ও ইনডোর, চিকিৎসক ও ছাত্র-ছাত্রীদের আবাসিক ভবন, ভেতরের রাস্তা, প্রধান ফটক, ভেতরের আসবাবপত্র, চিকিৎসা সরঞ্জামাদি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। 
এছাড়া, চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের উদ্বোধন এবং বে-টার্মিনাল মাস্টারপ্ল্যানের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আরও ৬৮টি প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 
এদিকে, খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের উদ্বোধন করা হয়েছে।