নবাগত এসিল্যান্ডের সাথে নিসচা নেতৃবৃন্দের মতবিনিময়

  • এইচ,এম,শফিউল ইসলাম
  • ২০২৩-১১-১৩ ২৩:২৪:১৫
image

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা
পাইকগাছার নবাগত সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুজ্জামান এর সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন নিরাপদ সড়ক চাই নিসচা উপজেলা শাখার নেতৃবৃন্দ। নিসচা নেতৃবৃন্দ সোমবার সকালে নিজ কার্যালয়ে নবাগত এসিল্যান্ডের সাথে এ মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন নিসচা সভাপতি এইচ এম শফিউল ইসলাম, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সহ সভাপতি ইলিয়াস হোসেন, সাংবাদিক এস এম আলাউদ্দিন সোহাগ, সিরাজুল ইসলাম, ফরিজুল ইসলাম, মিনারুল ইসলাম ও মাসুম বিল্লাহ।