এ স এ ম আ জা দ হো সে ন

  • আমরা বাঁচতে চাই,
  • ২০২৩-১১-১৩ ২৩:০০:০০
image

আমরা কেউই এখন তেমন ভালো নেই 
কার কখন কি হয়ে যায় কেউই জানিনা তা 
আমি,তুমি,সে এই আমরাই 
আমাদের সন্তানেরা, স্বজনেরা 
কখন লাশ হয়ে যায়, দগ্ধ হয়ে যায় 
আমরা কেউই তা জানি না । 
এক অজানা শঙ্কা ,অনিশ্চিত যাত্রা 
ঘোর অমানিশার গাঢ অন্ধকার 
ধেয়ে আসছে ক্রমশ - 

আমরাতো এ গণতন্ত্র চাইনি 
আমরাতো এ রাজনীতি আশা করিনি । 
আমাদের তোমারা অশেষ করেছ 
এবার ক্ষ্যামা দাও । 
আমরা বাঁচতে চাই, 
আমাদের তোমরা বাঁচতে দাও 
এ মাটির বুকে হেসে খেলে 
শ্বাস -প্রশ্বাস নিতে দাও 
আমাদের , আমাদের উত্তর প্রজন্মদের ।