তা হে রা খা তু ন

  • সময়
  • ২০২৩-১১-১১ ২২:০২:৫৮
image

জন্ম-মৃত্যুর মাঝে থাকে
কঠিন কিছু সময়
কেউ হাসে কেউ কাঁদে
বিচিত্র জগৎময়।

আসলে ভবে যেতে হবে
চিরন্তন এই বাণী 
তবুও সব ভুলে
করি রাহাজানি। 

কেড়ে নেই অসহায়ের ধন
যা ছিল তার সম্বল
নিজের স্বার্থে হই যে পাগল
অপরকে করি দূর্বল। 

সময় আমায় দিয়েছে বেঁধে
রাখিনা সেই হিসেব
একদিন শেষ হবে সময়
মানবে না কারো নিষেধ। 

রাজা-প্রজা সবাই যাবে
শূন্য হাতে যখন
সম্পদ আর অহংকারী 
বিফল সব তখন।