ন ন্দি তা ধ রি ত্রী ক ন্যা

  • দেখা
  • ২০২৩-১১-১০ ২৩:০৮:৫২
image

...অয়নের প্রতি আমার কোনোদিন কোনো অনুভূতি ছিলো না। মায়ের বান্ধবীর ছেলে তাই ভালো বন্ধু ছিলাম আমরাও।  টাটার একটা নাম করা ঘড়ি কোম্পানিতে চাকরি করতো অয়ন। যতবার বাড়ীতে আসতো, আমাদের বাড়িতে ছুটে ছুটে আসতো। আর জবরদস্তি করে এখানে সেখানে ঘুরতে নিয়ে যেতো। নিয়ে যেতো ঠাকুর দেখতে, আলাপ করিয়ে দিত বেশ কিছু ফক্কর বন্ধুদের সাথে। দিওয়ালে দুলহনিয়া  থেকে দিল তো পাগল হ্যায় বা কোয়লা ওরই সাথে দেখা। প্রিয়া বা বসুশ্রী সিনেমা হলে। ও ছিলো একটু বেয়াদব চাল চলনের আর আমি ঠোঁট কাটা ক্লাসের। দেখা হলে ঝগড়া না হয়ে সেদিন ভাত হজম হতো না আমাদের। হটাৎ দেখালাম একদিন দাড়ি রাখতে শুরু করেছে। জিজ্ঞেস করলাম, ব্যাপার কি? প্রেমে পড়েছিস নাকি কারও? - ধুর যাকে চাই , তার তো কোনো ফিলিংসই নেই। - সেই শোকে দাড়ি রাখা? - সত্যি বলতো তিতাস, তোর আমার জন্য কোনো অনুভূতি নেই? - ফিলিং বানান কী রে? কোথায় থাকে মানুষের? ছোট্টো করে ইয়ার্কি মারলাম। বললো - ফিলিং জিনিসটা আলাদা। যেটা তোর আমার  জন্য নয়, অন্য কারো প্রতি আছে আমি জানি। - ছাই জানিস। কার প্রতি দেখেছিস,? - কেন তোর অফিসের কেউ? - অফিস ছাড়াও আমার বহু বন্ধু আছে। শুনবি তাদের নাম,? তাদের মধ্যে তুইও আছিস। বিশ্বাস কর, এ পৃথিবীতে কারও প্রতি আমার কোনো আলাদা ফিলিংস নেই। তুই চাপ নিস না। আর পারলে দাড়িটা কেটে ফেলিস। তোর জিওগ্রাফির সাথে just যাচ্ছে না। জাম্বুবানের মতো লাগছে। বলে হাসতে থাকলাম। ওকে রাগাতে আমার আলাদা লেবেলের মজা লাগতো। বললো - তুই বললি, তাই কেটে ফেলবো। তবে শুনে রাখ , তোর বরেরও দেখবি দাড়ি থাকবে।
.... ওর ওই ফিলিংস -এর কথা আমি অনেকদিন ধরে ভাবলাম। ভালোবাসার কথা ছেড়ে দেই, যদি লাভের কথা ভাবি, বাবা মায়ের একমাত্র সন্তান সে। চাকরিও খারাপ করে না। দক্ষিন কলকাতার খুব ভালো জায়গায় সুন্দর সাজানো গোছানো বাড়ি। দেখতেও খারাপ না। বেশ লম্বা সাস্থ্যবান। আমাদের বয়সও সমান।ক্ষতি কী! কিন্তু না , মনটা তাতেও বশ হলো না। রোজই রাত্রে শোবার আগে কর্মস্থল খড়্গপুর থেকে phn করে ও। সারাদিন অফিস করে, part time job করে ক্লান্ত শ্রান্ত আমি খাটের মাথার কাছের টেলিফোনের রিসিভারটা কানে নিয়েই ঘুমিয়ে পড়ি। অয়ন চটে যায়, ঝাড়ে খুব। আর কথা বলবে না বলে কসম খায়। তুই কসম খা আর গুলি খা, আমি তখন কেরিয়ারের চিন্তায় মগ্ন। 
...এরপর আরও দুটো বছর গড়িয়ে যায়। অয়নের মা মিতু মাসি ওনার ছেলের জীবন থেকে আমাকে সরে যেতে বলেন ফোনে। ততদিনে অয়নের প্রতি আমার একটু একটু করে অনুরাগের কুড়িটা  যেন প্রস্ফুটিত হতে শুরু করেছে। আমি মিতু মাসীকে কথা দিলাম একথা কোনদিন তার ছেলেকে জানাবো না। অয়ন তখন বদলি হয়ে জামশেদ পুরে। এরপর অনিয়মের জন্য অসুস্থ হয়ে পড়ি। লিভার প্রবলেম। সাংবাদিকতার চাকরি ছাড়তে হয়। বাবা সেটল্ড হতে বললে রাজি হই। বোনের মুখে অয়ন আমার বিয়ের কথা শুনে আমাদের বাড়ি আসে গাঙ্গুরাম থেকে মিষ্টি নিয়ে। আমি গাঙ্গুরামের মিষ্টি ভালবাসতাম। এসে আমার হাতে দিয়ে শুভেচ্ছা জানায় আর বলে তোর সাথে আর আমার কোনোদিন দেখা হবে না। কথা দিলাম। আমি চুপ করে থাকি। অয়ন ঝরঝর করে কেঁদে ফেলে। আমি চুপ করে মাথা নিচু করে নিজেকে সামলাই। অয়ন চলে যায়।
....
এরপর ঠিক ২৩ বছর কেটে গেছে। গেল সপ্তাহে গড়িয়াহাট থেকে ফিরছি।গোল পার্ক থেকে মুকুন্দপুরগামি সন্তোষপুর মিনিতে উঠবো বলে দাঁড়িয়ে। SD 16 পেলেও চলবে। হটাৎ অয়নের মুখোমুখি হলাম। সেও বাস ধরবে। দুজনের চেহারাতেই বয়স লেগেছে। ওর মাথার চুল কমে গেছে। আমি ওকে দেখে গোল বাড়ির সামনে থেকে তন্তুজের সামনে গিয়ে দাঁড়ালাম। হাতে ব্যাগপত্তর ছাতা ছিলো। তখুনি বাস টা এলো। আমি দৌড়ে গিয়ে উঠলাম। বাসে বসার জায়গা নেই। আমি সোজা ভেতরে ঢুকে গিয়ে দাঁড়ালাম। দেখি আয়নও উঠেছে। আমার পাশে এসেই দাড়িয়েছে। টিকিট কাটলো আর এন টেগোর হসপিটাল পর্যন্ত। আমি কন্ডাকটরকে বললাম পরে দিচ্ছি।  অয়ন বললো - চিনতে পারলি না মনে হচ্ছে ? - চিনলেই কী চিনতে হয় নাকি? - তাহলে ইচ্ছে করেই ওদিকে চলে গেছিলি? চুপ করে রইলাম। অন্য অনেক যাত্রী আছে বাসে। - কোথায় নামবি? - ঠিক নেই। - টিকিট করেছিস? - না । যেখানে নামবো , তখন করবো। - কেমন আছিস ? অনেক বদলে গেছিস। - সেটাই স্বাভাবিক। - মাসি মেসো কেমন আছে? - নেই কেউ বেঁচে। ,- কতদিন পর তোকে দেখছি তিতাস। - কিন্তু দেখা না হবার কথা তুইই দিয়েছিলি। - আমার মা তোকে কী বলেছিলো? - কবে? এতদিন পর কী সেসব মনে আছে? - বল না। - মায়ের কাছ থেকে জেনে নিস। আমার কিছু মনে পড়ছে না।...! - মা হাসপাতালে। যাচ্ছি দেখতে। - ও।আচ্ছা সর, আমি নামবো। একটু বাজার করতে হবে। বলে বেরিয়ে আসলাম বাসের দরজায়। পিছনে অয়ন বললো - ভালো। আজও ফাঁকি দিয়ে পালিয়ে যাচ্ছিস। আজও বদলাসনি তুই। একই রকম আছিস। শুনেও জেন শুনলাম না। নেমে গেলাম লেক শিবমন্দির স্টপেজে। 
.... এই কয় দিন খুব নস্টালজিক হচ্ছি। মনে পড়ছে কত কথা। কেন এত স্মৃতি মেদুরতা? এতদিন তো মনে পড়ে নি। কিন্তু হটাৎ কেন হৃদয় খুঁড়ে সুপ্ত সেই বেদনা এমন করে জেগে উঠছে? সেকি শুধূ হেরে যাওয়া নাকি হারিয়ে ফেলার অব্যক্ত যন্ত্রনা?