তা মা ন্না মি তি

  • অনন্তকালের ঘুম
  • ২০২৩-১১-০৯ ২২:০২:২১
image

একেবারে ঝকঝকে তকতকে জীবনের বিনিময়ে-
এই জং ধরা মূমুর্ষ ঘুণে ধরা জীবন চাইতে গিয়ে,
পেয়েও গেলাম,, সাথে আরও অনেক কিছুই-
যা ফিরিয়ে দিতে গিয়ে দেখি সময়ের সূচে সুতো গাঁথা নেই!
এঁদো গলির পাশে বীভৎস চিৎকার ভেসে আসে কানে।
অস্তিত্ব টিকিয়ে রাখতে নিজেকে ফারার হতে কিসের টানে-
পিছু ফিরে দেখি, আঁধারে ঢাকা চারিদিক একাকার-
মন্ত্রমুগ্ধের ন্যায় হেটে চলি নিঃসঙ্গতায় একাকী! 
হ্যাঁ, ওইতো দূরে টিম টিমে আলো জ্বেলে একদল জোনাকি -
খুঁজে চলেছে ছোট্ট একটা আশ্রয়! 
নিগুঢ় রহস্যে ঘেরা এই মর্ত্যে আশ্রয় পাওয়া হয়'না তাদের।
বরং নৃশংসতায় আলোর ধারাটি খুলে নিয়ে -
বানানো হয় নাকে পরানোর গয়না!
হায়রে জীবন! 
কি অদ্ভুতভাবে একটা প্রাণ থেকে তার অস্তিত্ব- ছিড়েখুঁড়ে 
নিজেকে সাজাতে এতোটুকু নয় লজ্জিত বা কুন্ঠিত!
আবারও চলতে থাকি নিভৃতে -
উপরে তাকিয়ে তাকে খুঁজেতে থাকি বিশাল আকাশে! 
ওইতো হ্যাঁ, হ্যাঁ, ওইতো মুচকি হাসছে সে।
এবার তাহলে নিশ্চিত আসবে সমন।
অপেক্ষাকৃত অপেক্ষার হবে অবসান!
শ্বেত শুভ্রতার চাদর মুড়িয়ে দেবে কেউ সহসা,
বাসের খাটের বাসরে সাজানো সুন্দর বিছানা!
কেন যেন,সদ্য ভূমিষ্ট কালের কিঞ্চিৎ উপলব্ধিতে বাবার দেয়া চুম!
অতঃপর চিরন্তন সত্যের ঘরে নিঃসংকোচে অনন্তকালের ঘুম!