মহেশখালী টু কক্সবাজার পারাপারে সেতু বা টানেল হবে

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৩-১১-০৮ ২৩:৪৫:৫৯
image

মহেশখালী কক্সবাজার প্রতিনিধি ০৮ নভেম্বর ২০২৩ 
মহেশখালীতে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে মহেশখালী পৌর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পৌর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ০৮ নভেম্বর সন্ধ্যায় বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা। 
মহেশখালী পৌর আওয়ামী লীগ সভাপতি আধুনিক মহেশখালী পৌর সভার উন্নয়নের রূপকার তিন বারের নির্বাচিত সফল মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম রফিকুল ইসলাম(বিএ)সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-কক্সবাজার-২, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি এম আজিজুর রহমান বিএ,সাবেক উপদেষ্টা ডাঃ নুরুল আমিন,সাংগঠনিক সম্পাদক নাজনিন সরওয়ার কাবেরী,
মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালারমারছড়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ,  মহেশখালী  উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শরীফ বাদশা। মহেশখালী উপজেলা যুবলীগের যুগ্ন- সাধারণ সম্পাদক, কুতুবজোম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ শেখ কামালসহ আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্র লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 
প্রধান অতিথির বক্তব্যে- এডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়। 
এই সরকারই করেছে  পদ্মা সেতু, এশিয়া মহাদেশের অন্যতম চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল, কক্সবাজার রেল লাইন,  কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দর, মহেশখালীর মাতারবাড়ী কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্র বন্দর,  এলএনজি গ্যাস টার্মিনাল, এসপিএম প্রকল্প, কক্সবাজার মেরিন রোড সহ অসংখ্য উন্নয়ন,আগামীতে হবে মহেশখালী টু কক্সবাজার সেতু/ টানেল। 
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন  মহেশখালী হবে দ্বিতীয় সিঙ্গাপুর সিটি। মহেশখালীতেই ব্যবসা করার জন্য একসময় দেশি-বিদেশি বড় বড় ব্যবসায়ীরা লাইন ধরবে। আওয়ামী লীগ সরকারের আমলেই লবণ চাষী ও পান চাষীরা ন্যায্য মূল্য পেয়েছে।  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছাতেই মহেশখালীর মাতারবাড়ীতে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের বিশাল জনসভা এই জনসভা হবে স্মরণকালের বৃহত্তম জনসভা।