অবরোধের সমর্থনে দৌলতপুর থানা যুবদল ও ডে নাইট কলেজ ছাত্রদলের মিছিল

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৩-১১-০৮ ২১:১৬:৩৯
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ  দেশব্যাপী বিএনপির ডাকা অবরোধের সমর্থনে মিছিল করেছে দৌলতপুর থানা যুবদল ও ডে— নাইট কলেজ  ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৮ নভেম্বর) বেলা ২ টায় খুলনা যশোর মহাসড়কে একটি মিছিল বের হয়। মিছিলটি গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে  সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ  হয়। দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ সভাপতি মোঃ মাহাবুর রহমান ও ডে নাইট কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক সাজ্জাদ হোসেন রিপ্পি এর নেতৃত্বে মিছিলে দৌলতপুর থানা যুবদল ও ডে — নাইট কলেজ  ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । মিছিল পুর্বক সংক্ষিপ্ত সমাবেশে  দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ সভাপতি মোঃ মাহাবুর রহমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার প্রতিষ্ঠায় এই সরকারের পতনের অবরোধে দৌলতপুর থানা যুবদল ডে—নাইট কলেজ ছাত্রদল রাজপথে আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। দেশ ও মানুষের প্রয়োজনে রাজপথে রক্ত দিব। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করেই ঘরে ফিরব।