তৈরি পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা করা হয়েছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-০৭ ২৩:২২:০৭
image

৮ হাজার টাকা থেকে বাড়িয়ে তৈরি পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৌখিক নির্দেশে এ বেতন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নজান সুফিয়ান। 
মঙ্গলবার সচিবালয়ে  মালিক ও শ্রমিকদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। জানুয়ারিতে শ্রমিকরা নতুন বেতন পাবেন বলে জানান তিনি।
এসময় তিনি আরও বলেন, মালিক, শ্রমিক ও শিল্পের স্বার্থে এটা করা হয়েছে।  শ্রমিকদের কাজে যোগ দেবার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।  মালিকদের সহনশীল হতে বলেছেন তিনি। এছাড়া শ্রমিকদের কারো উস্কানিতে কান না দেবার আহ্বান জানিয়েছেন তিনি।
মালিকপক্ষ সব সময় সহনশীল  তাদের - সিদ্দিকুর সাবেক সভাপতি বিজিএমইএ।