আমি এক গোত্রীয় দাস-না পারি হতে মুক্ত,
কেমনে ছাড়ি দল দাসত্ব
রয়েছে শিরায় যুক্ত।
রক্তে'যে-আছে মিশে ---লাল বেনিয়ার রক্ত
শত বছরের দাস প্রথা-
তিলে করেছি রপ্ত।
আজও আমি দল দাসত্ব -লালন করি বুকে
পুড়ে যাক বন বনানী
মরুক জাতি ধুঁকে।
বিধান দিল স্বাধীন স্বত্বা'---তবু না হই মুক্ত,
জরায়ু যুক্ত প্রতিবন্দী হয়ে-
রয়েছি যেন যুক্ত!!!